কলারোয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ সম্পাদক জাকিরের ফুলের শুভেচ্ছা বিনিময়
ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় শিক্ষা’ শান্তি’ প্রগতি’’ ছাত্রলীগের মূল নীতি’’ অস্ত্র ছাড়’ কলম ধর’ শিক্ষার পরিবেশ রক্ষা কর’ বাংলাদেশ ছাত্রলীগ ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া পতাকাবাহি সংগঠন। ঐতিহ্যবাহী এ সংগঠনটির ঐতিহ্য বাংলাদেশের প্রতিটি স্কুল/ কলেজ ও ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তরুনরা পড়াশুনা বাদ দিয়ে শুধু রাজনীতি করলে চলবে না। বঙ্গবন্ধু বলেছিল আগে পড়াশুনা’ পরে রাজনীতি। ছাত্রলীগের প্রতিটি কর্মীরা সহনশীল আচরণ করবে। নিজেদের মধ্যে একতা রাখতে হবে। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগের কর্মী হয়ে নিজেও গর্বিত। সুতারাং খেয়াল রাখতে হবে সে প্রকৃত ছাত্রলীগ হলে সংগঠনে ভূমিকা রাখবে।
আর ছাত্রলীগ নামধারী শিবির কর্মীরা যদি সংগঠনে স্থান পায় তাহলে বঙ্গবন্ধুর সংগঠন ছাত্রলীগকে তারা ক্ষতি করেই চলবে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয়ের মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ছাত্রলীগ প্রমান করবে তারা রাস্তায় ছিল আছে এবং থাকবে। ছাত্রলীগ অতন্দ্র প্রহরী হয়ে সমাজে ছাত্রদের অধিকার আদায়ের লক্ষে কাজ করে যাবে। কোন ব্যক্তি স্বার্থে ব্যবহার না হয়ে নিজেদরে মধ্যে একতা রেখে সংগঠনের কর্মীদের মূল্যয়ন করুন। তাহলে দেখবেন আপনার সঠিক কর্মী পাবেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন ও সাবেক সভাপতি উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুমের নেতৃত্বে জেলা সন্মেলন শেষে ঢাকাতে যাওয়ার পথে উপজেলা চত্বরের সামনে ঘটিকা সফরে কলারোয়া ছাত্রলীগ নেতৃবৃন্দর সাথে ফুলের শুভেচ্ছা বিনিময়কালে কেন্দ্রীয় ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন এসব কথা বলেন।
সাবেক ছাত্রনেতা উপজেলা সড়ক পরিবহন শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আলম শফির স্লোগানে মুখরিত কেন্দ্রীয় ছাত্রলীগ সম্পাদক উপস্থিত হলে উপজেলা নেতৃবৃন্দর পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রত্যাশি সুমন, ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য নাহিদ হাসান শাহীন, বেনজীর হেলাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজাদ, সহ সভাপতি এসএম আবু সাঈদ, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মারুফ আহম্মেদ জনি, যুগ্ন সাধারণ সম্পাদক শাকিল খান জর্জ, ইলিয়াস হোসাইন, ছাত্রনেতা ইমতিয়াজ, মাসুম রাজিব, অন্তিক, টিপু, সোহাগ হোসেন, মুজাহিদুল ইসলাম, আবুল কাশেম, রফিকুল টুটুলসহ উপজেলার ছাত্রলীগের নেতৃবৃন্দ।
শুরুতেই কেন্দ্রীয় সম্পাদক জাকির হোসাইন ৭ই মার্চের ভাষণ স্বীকৃতি লাভে প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালা উপজেলা ছাত্রলীগের সভাপতি চেয়ারম্যান শেখ ইমরান হোসেনের উপর সন্ত্রাসী হামলার র্তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন এবং সাথে সাথে বঙ্গবন্ধুর ভাষণ অনুষ্ঠান যারা কুলসিত করেছে তাদের শাস্তি দাবিও করেন তিনি।
স/মা

