কলারোয়ায় সন্ত্রাসী লাল্টু হটাও প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেনের উপর সম্প্রতি লাল্টুর সন্ত্রাসী বাহিনীর হামলা ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যার পর উপজেলা রামকৃঞ্চপুর বটতলা মোড়ে সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মনিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত প্রথমদিন প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এ সময় তিনি বলেন, ফেল করা দলের শীর্ষনেতা আমিনুল ইসলাম লাল্টু বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ স্বীকৃতি লাভের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে তাকেসহ তার উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেনের উপর সন্ত্রাসী হামলা চালায়। সেদিন সরকারি প্রোগ্যাম থাকায় লাল্টুর সন্ত্রাসী হামলা ঘটনা বঙ্গবন্ধুর ভাষণকে কুলসিত করছে। সন্ত্রাসী হামলার আহত হয়েছে আমার দলের কয়েকজন কর্মী। সন্ত্রাসী লাল্টুর কাজ শুরু দলকে পুঁজি করে সাধারণ মানুষকে জিম্মির মাধ্যমে টাকা হাঁতিয়ে নেয়া। শুরু তাই নয় তার পোষ্য বাহিনীর ক্যাডার সন্ত্রাসী শাহাজাদা, মোস্তাক, রবিউল রাফু আমাদের ছাত্র/ ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে ককটেল ও বাজি ফাঁটিয়ে ভাইস চেয়ারম্যান আরাফাতকে জামার কলার ধরে সুদখোর লাভলু লাঞ্চিত করেন।
সেদিন আমার কিছুই বলিনাই সরকারি অনুষ্ঠান তাই। আজ বলবো যদি সন্ত্রাসী তৈরীর কারীগর লাল্টু যদি আর কোন পাঁয়তারা করে তাহলে কলারোয়া থেকে লাল্টুকে চিরতরে হটাবো। হটাও লাল্টু আন্দোলন শুরু করবে উপজেলার সমস্ত ইউনিয়ন পরিষদ। আমার শান্তি প্রিয় উপজেলাবাসী আপনারা সবিই জানেন লাল্টু অতিতে কি ভাবে ভাইস চেয়ারম্যান হয়েছিল কি ভাবে সাধারণ সম্পাদক হয়েছিল। নিজ ভূলের জন্য তো অন্য কাউকে দায়ী করতে পারি না। তাই নিজ ভূলের মাসুল নিজের গুনতে হয় এটাই নিয়ম। আগামী নির্বাচনে আপনার দলের জন্য কাজ করবেন যেন লাল্টুর স্বার্থের কাছে না। কারণ ইতিমধ্যে সারাদেশে মানুষের কাছে পরিচিত একটি নাম সরকারি অনুষ্ঠানে হামলার নায়ক সন্ত্রাসী লাল্টু।
সোনাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মোমিনের পরিচালনা প্রতিবাদ সভায় আরোও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ আশিকুর রহমান মুন্না, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ফিরোজ জোয়ার্দ্দার, সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতি আমজাদ হোসেন শাহিন, কার্যকরী সভাপতি শহিদ আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবলু, সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জিএম শফিউল আলম শফি, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রেজাউল ইসলাম রেজা, আব্দুল কুদ্দুস, আজিজুর রহমান জুলু, আব্দুর রহমান বাবলু, ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, হাশেম আলী, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আলমগীর আজাদ, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম, আব্দুর রহমান, আনিছুর রহমান, কামরুল ইসলাম, আলফাজ হোসেন, আব্দুর রকিবসহ সোনাবাড়িয়া ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি/ সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।
প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন, যার যার স্থান থেকে দেশের সকল উপজেলা পরিষদের পক্ষ থেকে কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদের প্রথম দিন প্রতিবাদ সভা করা হলো।
স/মা

