ঢাকাসোমবার , ২৭ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গোয়াইনঘাটে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ উদ্ধার

admin
নভেম্বর ২৭, ২০১৭ ৯:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

গোয়াইনঘাটে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ উদ্ধার

শাহ আলম, গোয়াইনঘাট থেকে:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বিছানাকান্দি মুসলিমপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩৮ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করে বিছনাকান্দি বিওপির সদস্যরা।

বিজিবি-৪৮ ব্যাটালিয়নের বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার জয়নাল আবেদীন পরিত্যক্ত অবস্থায় ১৩৮ বোতল অফিসার চয়েস মদ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করে বলেন জব্দকৃত মাদকের বাজার মূল্য আনুমানিক ২ লাখ টাকা।

স/মা