লক্ষ্মীপুরে বালু ভর্তি ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত
এ.কে আজাদ (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে বালুভর্তি ট্রাকচাপায় মো. নুরুজ্জামান (৭৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত ২৫শে নভেম্বর সন্ধ্যায় সদর উপজেলার দালাল বাজারের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স/মা

