ইবি প্রতিনিধি:
দ্বিতীয় মেয়াদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য
ফ্যাক্স বার্তার প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ এর ১১(ক) ১ এর ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোঃ আবদুল হামিদ তাকে দ্বিতীয় মেয়াদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসাবে নিয়োগ দিয়েছেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. শাহিনুর রহমান এর আগে গত ১৯ ফেব্রুয়ারি উপ-উপাচার্যের প্রথম দফার চার বছরের মেয়াদ পূর্ণ হলে পদটি শূন্য হয়ে যায়।উক্ত শূন্য পদে দ্বিতীয় বারের মতো তিনিই ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসাবে পুনঃ নিয়োগ পেয়েছেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তিনিই প্রথম উপ-উপাচার্য হিসেবে প্রথম দফায় মেয়াদ শেষ করে দ্বিতীয় দফায় আবারো উপ- উপাচার্য হিসেবেই নিয়োগ পেয়েছেন।
উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসাবে প্রথম দফায় সফল ভাবে দায়িত্ব পালন করার পর বর্তমান সরকার আমাকে দ্বিতীয়বারের নিয়োগ প্রদান করেছেন । বর্তমান প্রসাশন চমৎকারভাবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, আমিও মাননীয় উপাচার্য ও ট্রেজারার মহোদয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে প্রশাসনের সাথে কাজ করে যেতে চাই’।
স/শা

