শুধু মাখন-পাউরুটি নয়, পাউরুটি-ঝোলা গুড়ও নয়। পাউরুটি দিয়ে নানা মুখরোচক মেনু বানিয়ে ফেলুন বাড়িতেই।
চিকেন স্যালাড রোল :
যা লাগবে : লম্বা বান ২টি। বাঁধাকপি কুচি ১/২ কাপ, গাজর ১ টি, বিন্স ৫-৬ টি (ছোট করে কেটি হালকা ভাঁপিয়ে নেওয়া), বোনলেস চিকেনসেদ্ধ ১/২ কাপ (শ্রেডেড), মেয়োনিজ ৪ টিবিল চামচ, গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ, টোব্যাস্কো সস ৬-৭ ফোঁটি৷
এবার বানগুলো লম্বালম্বি কেটি নিন৷ বানের মাঝখানের অংশ ছুরি দিয়ে স্কুপ করে গর্ত করে রাখুন৷ মেয়োনিজের সঙ্গে সমস্ত উপকরণ মেশান৷ বানের মধ্যে পুর ভরে বাটির পেপারে মুড়ে রেখে দিন৷ তৈরি হয়ে গেল চিকেন স্যালাড রোল৷
চিজ চিলি টোস্ট :
যা লাগবে : পাউরুটি ৬টি, ডিম ৩টি, ক্যাপসিকাম কুচি ১টি, পেঁয়াজ কুচি ১ টি, কাঁচালঙ্কা কুচি করা ২-৩ টি, লবণ ও গোলমরিচ স্বাদমতো, চিজ কিউব ৩-৪(গ্রেট করা)৷
এবার ডিম (লবণ ও গোলমরিচ দিয়ে) ভাল করে ফেটিয়ে নিন৷ ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি মিশিয়ে দিন৷ চিজ দিয়ে আবার ফেটিয়ে পাউরুটির ওপরে মাখিয়ে নিন৷ ওটিজি প্রি-হিট করুন ২০০ ডিগ্রিতে৷ পাউরুটিগুলো টোস্ট করে বসিয়ে দিন৷ ১০-১৫ মিনিট গ্রিল করুন৷ ওপরটি সোনালি হলে নামিয়ে নিন৷
ক্রিস্পি পোট্যাটো রাউন্ড :
যা লাগবে : পাউরুটি ৬টি, গাজর কুচি ১/২ কাপ, ক্যাপসিকাম ১ টি, পেঁয়াজ কুচি/পেঁয়াজ পাতা 1 টি, আলুসেদ্ধ ১ টি, ছানা ৫০ গ্রাম, টমেটো সস ১ বড় চামচ, গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ, ধনেপাতা কুচি ১ টিবিল চামচ, মাখন প্রয়োজন মতো, সাদা তিল ২ টিবিল চামচ, লবণ প্রয়োজন মতো৷
এবার পাউরুটি গ্লাস বা কুকি কাটির দিয়ে চেপে গোল করে কেটি রাখুন৷ মাখন মাখিয়ে রেখে দিন৷ আলু ও ছানা একসঙ্গে খুব ভাল করে মেখে রাখুন৷ লবণ, গোলমরিচ, অল্প মাখন দিয়ে মেখে নিন৷ পেঁয়াজ, গাজর কুচি, ক্যাপসিকাম ছোট করে কেটি নিন৷
আলুসের মিশ্রণে মাখন, টোম্যাটো সস, ধনেপাতা কুচি মেশান৷ পাউরুটির ওপর এই মিশ্রণ চেপে চেপে একটু উঁচু করে বসিয়ে দিন৷ সাদ তিল ছড়িয়ে দিন ওপর থেকে৷ আভেন ১৮০ ডিগ্রিতে প্রিহিট করুন৷ তারপর দশ মিনিট গ্রিল করে বানিয়ে নিন ক্রিস্পি পোট্যাটো রাউন্ড৷
স/শা

