ঢাকাবৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ধামরাইয়ে ৬০হাজার পিচ ইয়াবা ও ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার

admin
ফেব্রুয়ারি ২৩, ২০১৭ ৯:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ের গতকাল বৃহস্প্রতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিক্তিতে ৬০ হাজার পিচ ইয়াবা ও ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। প্রায় ২কোটি টাকা মূল্যের মাদকের চালান জব্দ করতে পারলে ও এরসাথে জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি ।

জানা গেছে, উপজেলার বড়চন্দ্রাইল দক্ষিণপাড়া এলাকায় ঈদগাঁ রাস্তা দিয়ে মাদকের একটি বড় চালান নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ রিজাউল হক থানার থানার পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) মোহাম্মদ আবুল বাশার ,এস আই মাসুদুর রহমান,এস আই অপূর্ব দাস, এসআই, শাহীনুল ইসলাম, এসআই নাজমুল হককে নিয়ে রাতেই ওই এলাকায় ঘন্টাব্যাপি অভিযান চালায় । এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচাকারী তার বহনকারী গাড়ীটি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ রাস্তার মধ্যে একটি কালো রংগের ব্যাগের মধ্যে স্কস্টেপ দিয়ে বাধানো ৩টি প্যাকেট উদ্ধার করে।

এসময় পুলিশ জানতে পারে মাদকের চালান একই ইউনিয়নের মাখুলিয়া গ্রামের এক প্রাক্তন মাষ্টারের বাড়ির ভাড়াটিয়া মশিউর রহমানের। পরে ওই বাড়ির মশিউর রহমানের রুমের ভেতর তল্লাশি চালিয়ে ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্কস্টেপ দিয়ে বাধানো ৩টি প্যাকেট খোলার পর সেখানে প্রায় ৬০হাজার পিচ ইয়াবা পায়। এর আনুমানিক মূল্য প্রায় ২কোটি টাকা।

ধামরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রিজাউর হক বলেন, ধামরাই থানায় এই প্রথম পুলিশের তৎপরতার জন্যই এতবড় ইয়াবার চালান ধরা পড়েছে। তবে এই চালানের সাথে যেই জড়িত থাকুক তারা অতিশীগ্রই ধরা পড়বে।

স/শা