মিঠামইনে স্কুলছাত্রী অপহরণ ॥ আটক ১
কিশোরগঞ্জ প্রতিনিধি:
মিঠামইনে স্কুলছাত্রী শর্মিলা রাণী ভৌমিককে (১২) ঘর থেকে জোর পূর্বক ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ জানায়, মিঠামইন উপজেলার গোপীনাথহাটি গ্রামের সুধীন ভৌমিকের কন্যা এবং গোপদিঘী জে এন হাই স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী শর্মিলাকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্যক্ত করতো গোপদিঘী সরালিয়াহাটি গ্রামের বখাটে রিমন (২৫)। গত ২০ নভেম্বর রাতে রিমনের নেতৃত্বে একদল দুর্বত্ত কৌশলে দরজা খুলে ঘরে ঢুকে এবং জোর পূর্বক শর্মিলাকে অপহরণ করে ইঞ্জিনচালিত নৌকায় তুলে নিয়ে যায়। এ ব্যাপারে সুধীন ভৌমিক বাদি হয়ে রিমন, বজলুর রহমান, জমির মিয়া ও কাশেমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত বজলুর রহমানকে (৩৫) বুধবার রাতে গোপদিঘী বাজার থেকে গ্রেফতার করে গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) কিশোরগঞ্জ কোর্টে চালান দেয়। পরে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত শর্মিলাকে পুলিশ উদ্ধার করতে পারেনি।
স/মা

