ঢাকাবৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিরল রোগে আক্রান্ত বাঘারপাড়ার শিক্ষক তোজাম্মেল হক বাঁচতে চায়

admin
নভেম্বর ২৩, ২০১৭ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বিরল রোগে আক্রান্ত বাঘারপাড়ার শিক্ষক তোজাম্মেল হক বাঁচতে চায়
মোঃ অাজম খাঁন,বাঘারপাড়া(যশোর) থেকেঃ
বিরল রোগে অাক্রান্ত বাঘারপাড়ার শিক্ষক তোজাম্মেল হক বাঁচতে চায়।অর্থনৈতিক দৈন্যতার কারনে তিনি বিনা চিকিৎসায় ধুকে ধুকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন।
     শিক্ষাই জাতির মেরুদন্ড।টাকার অভাবে দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন শিক্ষক যিনি জাতির সেই মেরুদন্ড তৈরিকারী হয়েও বিনা চিকিৎসায় ধুকছেন। তিনি ত্রিশ বছর ধরে অজানা  এ রোগে আক্রান্ত হয়ে শিক্ষকতা চালিয়ে গেছেন।বঘারপাড়ার  জি সি টি কুঠিবাড়ী দাখিল মাদ্রাসার  শিক্ষক মোঃ তোজাম্মেল হক মোল্লা দীর্ঘদিন যাবৎ চোঁখের উপরে একধরনের টিউমারের মত রোগে ভুগছেন।অর্থাভাব থাকলও তিনি চিকিৎসার জন্য সাধ্যমত চেষ্টা করছেন।তবে কোনা ডাক্তার তার রোগ নির্নয় করতে পারেননি বল তিনি জানান।
তিনি অারো জানান যে,বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে তার পরিবারের ব্যয় নির্বাহ করাই দুঃসাধ্য।তাই উন্নত চিকিৎসার ব্যয় নির্বাহ তার পক্ষে কোনভাবেই সম্ভব নয়।তিনি ছাত্র/ছাত্রীদের জন্য এবং নিজের পরিবারের জন্য বাঁচতে চান।ইতিমধ্যে এ রোগে তার একটি চোঁখ নষ্ট হয়ে গেছে।অর্থনৈতিক কারনে তার উন্নত চিকিৎসা সম্ভব না হওয়ায় তিনি সমাজের বিত্ত্ববানদের এবং বাংলাদেশ সরকারের সহযোগীতা কামনা করেছেন।বিশেষ করে মাননীয় প্রধান মন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেছেন।
স/মা