ঢাকাবৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কলারোয়ায় লাঙ্গলঝাড়া ধর্মীয় নেতাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

admin
নভেম্বর ২৩, ২০১৭ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

কলারোয়ায় লাঙ্গলঝাড়া ধর্মীয় নেতাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় ‘যুব মানস গঠনে ধর্মীয় মূল্যবোধ ও সহিস্ফুতা এবং ইউনিয়ন ধর্মীয় নেতাদের মধ্যে আন্তঃধর্মীয় সংলাপের ভির্তিতে অগ্রগতি সংস্থার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

এ সময় তিনি বলেন, বিগত ২০১৩সালে জামায়াত শিবিরের নেতাকর্মীরা তান্ডব চালিয়ে দেশের যে ক্ষতি করেছে তা অপূরণীয়। ধর্মের অপব্যাখা দিয়ে মানুষকে হত্যা করে ইসলাম ধর্ম কায়েম করতে চাই এক শ্রেনীর ইমামরা। তাই আপনারা যারা মসজিদের ইমাম ও পুরোহিত আছেন তাদের বলবো ধর্মের সঠিক ব্যাখা দিয়ে মানুষকে ধর্মের প্রতি আস্তা আনুন। মসজিদে জুম্মার নামাজে খুতবার সময় ধর্মকে পুঁজি করে কেহ মুসল্লীদের বিভ্রান্তি সৃষ্টি করতে যেন না পারে সে জন্য ইমামরা খেয়াল রাখবেন। ধর্ম হলো মুসলমানদের প্রাণ।

আর এই ধর্মের অপপ্রচার চালিয়ে যারা মানুষকে আঘাত করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। লাঙ্গলঝাড়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাওলানা আব্দুর রশিদের পরিচালনায় মতবিনিময় সভায় আরোও বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মনিরা পারভীন. অগ্রগতি সংস্থার কর্মকর্তা নূরুল আমিন খান, ইউপি সচিব আব্দুল হামিদ, ইউপি সদস্য কামরুল ইসলাম, মইফুল ইসলাম, আনিছুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কাদের মল্লিক, শামসু খা, কবিরুল ইসলামসহ ইউনিয়নের সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতগন প্রমুখ।

স/মা