নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ৬ শিক্ষার্থী আটক
মেহেদি জামান লিজন, নজরুল বিস্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর “ডি” ইউনিটের ভর্তি পরীক্ষায় একজনের বিপরীতে অন্য জনের পরীক্ষায় অংশগ্রহনের দায়ে ৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তর।
জালিয়াতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ জাহিদুল কবীর বলেন, ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় একজনের বিপরীতে অন্য জনের অংশগ্রহনের দায়ে ৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, সোহেল রানা, নাজমুজ সাকিব, মোঃ আতিক, মাহবুবুর রহমান মনির, সাকিবুর রহমান এবং ফরিদ আলম। তারা সবাই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। পরীক্ষার হলের দায়িত্বরত শিক্ষকগণ তাদের ছবি দেখে সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।
স/মা

