ঢাকাবুধবার , ২২ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দাউদকান্দি গৌরীপুরের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোস্তাক হাজারীর ইন্তেকাল

admin
নভেম্বর ২২, ২০১৭ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দাউদকান্দি গৌরীপুরের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোস্তাক হাজারীর ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি
দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন হাজারীর পিতা উপজেলার ঐতিহ্যবাহী গৌরীপুর বাজারের বিশিষ্ট প্রবীণ ব্যবসায়ী হাজী মোঃ মোস্তাক হাজারী (৬৫) ২২ নভেম্বর বুধবার ভোর সাড়ে ৫টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি—–রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বাদ যোহর উপজেলার পেন্নাই শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হাসেম সরকার, দাউদকান্দি প্রেস ক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, বিশিষ্ট কবি-কলামিস্ট ও সংগঠক মো. আলী আশরাফ খানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেন।

স/মা