ঢাকাবুধবার , ২২ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গোয়াইনঘাটে ৩ দিন ধরে এক মৎস্যজীবি নিখোঁজ

admin
নভেম্বর ২২, ২০১৭ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

শাহ আলম, গোয়াইনঘাট থেকে
সিলেটের গোয়াইনঘাটে নিখোঁজের ৩ দিন পরও কুতুব উদ্দিন (৩০) নামের এক মৎস্যজীবির সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তি উপজেলার লেঙ্গুরা গ্রামের আসদ্দর আলীর ছেলে। স্থানীয় সুত্রে জানায়ায় কুতুব উদ্দিন গত সোমবার রাতে বাড়ি থেকে নদীতে মাছের ঘের পাহারা দিতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পরদিন স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজি করে গোয়াইন নদীর দুই কিলোমিটার ভাটি এলাকায় কুতুবের সাথে থাকা নৌকাটি উল্টানো অবস্থায় পেলেও তার কোন সন্ধান পায়নি। খবর পেয়ে সিলেটের দমককল বাহিনীর ডুবুরীরা গতকাল বুধবার সকাল থেকে অনেক খোঁজাখুজি করেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কুতুব উদ্দিনের কোন সন্ধান পায়নি।
এ বিষয়ে থানার ওসি দেলওয়ার হোসেন বলেন নদীতে ডুবে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি এবং ফায়ার সার্ভিসকে খবর দেই। তারাও অনেক খোজাঁখুজি করে কুতুব উদ্দিনের কোন সন্ধান করতে পারেনি। এঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

স/এষ্