ঢাকাবুধবার , ২২ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কলারোয়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ১৬৬ তম শাখার উদ্বোধন

admin
নভেম্বর ২২, ২০১৭ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ১৬৬ তম শাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় পৌরসদরে মেন রোড মালেকা টাওয়ারের দ্বিতীয় তলায় এ শাখার উদ্বোধন হয়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মোঃ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেএসডি শাখার প্রধান নজরুল ইসলাম, অধ্যাপক এম এ ফারুক, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন, ব্যাংক ভবন মালিক অধ্যাপক আবুল বাসার, কলারোয়া শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক আব্দুর রউফ, অহিদুল আলম মন্টু, ইউনুস আলী, বাজার কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা ফারুকুজ্জামান, হযরত মাওলানা আলহাজ্জ্ব আব্দুল বারী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ। আলোচনা সভা শেষে এ শাখার উদ্বোধন ঘোষনা করে ফিতা কাটেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী। অনুষ্ঠান শুরুতেই পবিত্র কুরআন তেলোয়াত ও শেষে মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা কামরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলনা আঞ্চলিক শাখার প্রধান আব্দুর রশিদ।

স/এষ্