ঢাকাবুধবার , ২২ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কালকিনিতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

admin
নভেম্বর ২২, ২০১৭ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রতন দে,কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ
আসন্ন এসএসসি পরীক্ষার শান্তি-শৃংঙ্খলা নিয়ে মাধ্যমিক স্কুল সমূহ ও উপজেলা প্রশাসনের সিদ্ধান্তের বিষয়ে অবগত করতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান সজল। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে ইউএনও’র কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি জানায়, নকল মুক্ত সু-শৃংখল পরিবেশে আসন্ন এসএসসি পরীক্ষা সম্পন্ন করতে উপজেলার সকল কেন্দ্র বাতিল করে শুধু মাত্র কালকিনি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও ডাসারের ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজে পরীক্ষার কেন্দ্র রাখা হয়েছে। আর উক্ত সিদ্ধান্ত সকলের সম্মতিক্রমে নেয়া হয়েছে। একই সাথে পরীক্ষা গ্রহনকারী শিক্ষক ও অফিস স্টাফদের ও পরিবর্তন করা হয়েছে। তাই পরীক্ষার প্রস্তুতি হিসেবে শিক্ষার্থীদের পরাশুনায় মনোনিবেশ করার আহ্বান জানান তিনি। সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-সভাপতি বি.এম হানিফ, খন্দকার শামীম হোসাইন ও রতন দে।

স/এষ্