ঢাকাবুধবার , ২২ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুশফিকুর রহিম এর সাথে হাথুরুসিংহের দ্বন্দ্ব !

admin
নভেম্বর ২২, ২০১৭ ৮:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন কিছু বেফাঁস মন্তব্যের কারণে টেস্টে মুশফিকুর রহিমের অধিনায়কত্ব নিয়েও টানাটানি শুরু হয়। বিসিবি থেকে তাকে ‘মিডিয়ার সঙ্গে কথা বলার বিষয়ে’ সতর্কও করা হয়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জেতার পর নেয়া সিদ্ধান্ত কিংবা বাউন্ডারিতে মুশফিকুরের ফিল্ডিং যে তার নিজ সিদ্ধান্তে ছিল না তা জেনে যায় সবাই। এ নিয়ে প্রধান কোচ হাথুরুসিংহের ওপর মুশফিকও ক্ষোভ লুকাননি।

এদিকে, বিসিবি আশা ধরে রাখলেও হাথুরুসিংহে যে ফিরছেন না- সেটি স্পষ্ট। এবার এ নিয়ে মুখ খুলেছেন বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনি স্বীকার করেছেন মুশফিকুর রহিম এর সাথে হাথুরুসিংহের দ্বন্দ্বের কথা।

পাপন বলেন, অস্ট্রেলিয়া সিরিজের পরে চন্ডিকা হাথুরুসিংহে আমাদের বলেছে যে, মুশফিকের কিছু বক্তব্যে সে একটু অস্বস্তি বোধ করে। এই সিরিজেও (দক্ষিণ আফ্রিকা সফর) যেটা হয়েছে।

স/মা