ঢাকামঙ্গলবার , ২১ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লক্ষ্মীপুরে অপহরণের হাত থেকে বেঁচে গেল ০৩ শিক্ষার্থী

admin
নভেম্বর ২১, ২০১৭ ৮:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে অপহরণের হাত থেকে বেঁচে গেল ০৩ শিক্ষার্থী

এ.কে.আজাদ (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর 

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে অপহরণকারীদের হাত থেকে প্রাণে রক্ষা পেলো কওমি মাদ্রাসার তিনি শিক্ষার্থী। গত ১৯শে নভেম্বর সন্ধ্যায় জকশিন বাজারে এ ঘটনা ঘটে। শিশু শিক্ষার্থীরা হলো, তাজুল ইসলামের ছেলে মোঃ জহিরুল ইসলাম, আলী আহমেদের ছেলে মোঃ ফাহিম, মহিউদ্দিনের ছেলে মোঃ রায়হান। শিক্ষার্থী ও স্থানিয়রা জানায়, বশিকপুর কওমি মাদ্রাসার তিন শিক্ষার্থী দোকান থেকে টিস্যু পেপার কেনার জন্য মাদ্রাসা থেকে বের হয়। এসময় একটি সিএনজিতে আগে থেকে ওৎ পেতে থাকা মুখোশধারীরা তিন শিক্ষার্থীর মুখ চেপে ধরে সিএনজিতে তুলে নেয়। সিএনজিটি জকশিন বাজারে পৌঁছলে জ্যামে পড়ে। এসময় ওই তিন শিশু শিক্ষার্থী আশেপাশে মানুষ দেখে চিৎকার দেয়। একপর্যায়ে চিৎকার শুনে বাজারের লোকজন এগিয়ে এলে অপহরণকারীরা শিশুদের ফেলে রেখে পালিয়ে যায়। পোদ্দার বাজার পুলিশ কেন্দ্রের ইনচার্জ মো: আনোয়ার হোসেন বলেন, শিশু শিক্ষার্থীদের উদ্ধার করে পুলিশ হেফাজতে আনা হয়েছিল এবং পরবর্তীতে মাদ্রাসার সুপার ও তিন শিশুর অভিবাকদের খবর দিয়ে পৌঁছে দেওয়া হয়েছে।

 

স/মা