বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : গতকাল বাঘারপাড়ার চাড়াভিটা বাজারে ভ্রাম্যমান আদালত বিপুল পরিমান মেয়াদত্তীর্ণ খাদ্য সামগ্রী নষ্ট করেছে। ভ্রাম্যমান আদালত চলাকালে নোংরা পরিবেশ ও নষ্ট খাবার রাখার অপরাধে কয়েকজন হোটেল ব্যবসায়িকে জরিমানা করে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাফফারা তাসনীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় আদালত কয়েজন বেকারি ও হোটেল ব্যবসায়িকে দশ হাজার চারশত টাকা জরিমানা করেন।
স/শা

