কলারোয়ায় আঁকি কমিশনারকে বোমা মেরে হত্যার হুমকি
দাতা গোলাম ইয়াবাসহ আটক ২
তপু ঘোষ,বিশেষ প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় আঁকি কমিশনারকে প্রকাশ্যে বোমা মেরে হত্যার হুমকিদাতা বহুমামলার আসামি সন্ত্রাসী গোলাম ও তার সহযোগি মামুনকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে থানা পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে পৌরসদর গদখালি কানিপাড়া আনোর মাছের ঘেরের পাশ থেকে আটক করে। তবে তাদের বিরুদ্ধে থানা পুলিশের খাতায় একাধিক অভিযোগ দায়ের করা আছে।
মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জাহাঙ্গীর হোসেন ও হাসান শাহারিয়ারের নেতৃত্বে ওই এলাকায় মাদক অভিযানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের অপরাধে হাতে নাতে পৌর সদরের মির্জাপুর ওয়ার্ডের বাসিন্দা বজলুর রহমানের ছেলে গোলাম হোসেন (৩৬) ও গদখালি কলেজ পাড়া মসজিদের পাশে বাসিন্দা ইয়াকুব্বারের ছেলে মামুন হোসেন (৩৮) কে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ২পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে আটকদের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের হয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
স/মা

