ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজেন্দ্র কলেজের শতবর্ষ পূর্তি উদযাপন সার্থক করার লক্ষে এই পুনর্মিলনীর আয়োজন

admin
নভেম্বর ২০, ২০১৭ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকায় ফরিদপুরের রাজেন্দ্র বিশ^ঃ বিদ্যালয় কলেজের প্রাক্তন শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মিলন মেলা

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ঐতিহ্যবাহী ফরিদপুর রাজেন্দ্র বিশ^বিদ্যালয় কলেজের প্রাক্তন শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শুক্রবার রাজধানী ঢাকার মহাখালীতে অবস্থিত পর্যটনের অবকাশ হোটেলের হলরুমে এক আলোচনা সভা ও চা চক্রের আয়োজন করা হয়। চা চক্রটি এক পর্যায়ে ছাত্র শিক্ষকদের মিলন মেলায় পরিনত হয়। আগামী বছর রাজেন্দ্র কলেজের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানটি সফল ও সার্থক করার লক্ষে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির মুল উদ্যোক্তা ছিলেন ‘শতবর্ষী রাজেন্দ্র কলেজ আমার ভালোবাসা’এর প্রধান সমন্বয়কারী প্রফেসর ড. রানা চৌধুরী এবং সার্বিক সহযোগিতায় ছিলেন প্রাক্তন ছাত্র এনায়েত হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,রাজেন্দ্র বিশ^বিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ মিয়া লুৎফর রহমান, অধ্যক্ষ এ কে এম নুরুল হক,অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, প্রফেসর হোসনে আরা বেগম,এটিএম মোয়াজ্জেম হোসেন ফিরোজ,ফারুক আহমেদ।

ছাত্রছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজেন্দ্র বিশ^বিদ্যালয় কলেজের সাবেক ভিপি খন্দকার মাশুকুর রহমান মাশুক,সাবেক ভিপি জিয়াউল হাসান মিঠু,সাবেক জি এস আফজাল হোসেন খান পলাশ,সাবেক ভিপি অনিমেষ রায়,সাবেক ভিপি আব্দুল আওয়াল নান্না,সাবেক জিএস মিজানুল ইসলাম মিজু,শওকত আলী জাহিদ,আবুল বাতেন,লায়েকুজ্জামান লায়েক,রাজীব খান,মোঃ রাশেদ আহসান, শাকিলবিপ্লব, এনায়েত হোসেন,রাহাত রহমান,পান্নু,মামুন,সোহেল,রুনু,রুমা,হাবিবা,শিমুল,শিল্পী,লাভলু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই ছাত্রছাত্রীরা তাদের পরিচিতিপর্বে অংশ নেন।এর পর চলে আলোচনা সভা এবং সবশেষে ছিল চা চক্র। দীর্ঘদিন পরে একে অপরের সাথে দেখা হওয়ায় সবার মাঝে এক অন্যরকম অনুভুতি কাজ করে।আনন্দঘন পরিবেশে কুশল বিনিময় করেন উপস্থিত সবাই।অনুষ্ঠানে ঢাকায় বসবাসকারী শিক্ষক ছাত্রছাত্রী এবং ফরিদপুরে ও দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত ছাত্রছাত্রীরাও এই অনুষ্ঠানে যোগ দেন।সবশেষে প্রফে.ড. রানা চৌধুরী অনুষ্ঠানটি সফল করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

স/মা