ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

“দুর্নীতি বাজদের আমার কাছে কোনো স্থান নেই”

admin
নভেম্বর ২০, ২০১৭ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

“দুর্নীতি বাজদের আমার কাছে কোনো স্থান নেই”
——ফরিদপুরে কাজী জাফর উল্লাহ

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলা আমলীগের উদ্যেগে শুক্রবার বিকালে উপজেলা পরিষদ দরবার হলে আ‘লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আ‘লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।

তিনি তার বক্তব্যে বলেন, আ‘লীগের নেতাকর্মীরা সাবধান, কোন দুর্নীতি করার চেষ্টা করবেন না। দুর্নীতিবাজদের আমার কাছে ঠাই নেই। গত ইউ.পি নির্বাচনে নৌকা প্রতীক মনোনয়নে সদরপুরে কোন দুর্নীতি হয় নাই। কিন্তু ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে নৌকা প্রতীক মনোনয়নে বাণিজ্য করায় আমার ভাই ভাঙ্গা উপজেলা আ’লীগের সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইনকে দল থেকে বহিস্কার করেছি। তিনি আরও বলেন, সকল দুর্নীতি বাজকে অপসরণ করে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের রুপকার প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে নৌকা প্রতীকে বিজয়ী করে আরেকবার দেশ সেবার সুযোগ দিন।

সদরপুর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ মতিন হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, ফরিদপুর জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফকির আঃ সত্তার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু আলম রেজা, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা: আ: গফ্ফার মিয়া, আ’লীগ নেতা বায়েজিদ কামাল দিপু, মোঃ মাসুদ হোসেন খান প্রমুখ।

স/মা