কাঠালিয়ায় নকল মুক্ত পরিবেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা সম্পন্ন।।
মোঃমোছাদ্দেক বিল্লাহ(বিষেশ প্রতিবেদক)
ঝালকাঠির কাঠালিয়া পরীক্ষা কেন্দ্র গুলোতে কঠোর নিরাপত্তা ও নকল মুক্ত পরিবেশে সম্পন্ন হলো জেএসসি ও জেডিসি পরীক্ষা ২০১৭। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তুষ্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম এর কঠোর নজরদারিতে পরীক্ষার কেন্দ্র গুলোতে নকল মুক্ত পরিবেশ, সুষ্ঠু ব্যবস্থাপনা ও কঠোর নিরাপত্তা নিশ্চিত করায় সর্ব মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি ।
পরীক্ষায় সংশ্লিষ্ট সকলে অত্যন্ত দক্ষতার সাথে কক্ষ পরিদর্শন করে নিবিড় পর্যবেক্ষণে দায়িত্ব পালন করেছেন।
পরীক্ষার শুরুর প্রথম দিনে থেকেই উপজেলা নির্বাহী আফিসার পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষা কেন্দ্র গুলোতে নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু ব্যবস্থাপনা এবং কঠোর নিরাপত্তা অব্যাহত রাখতে বিশেষ ভূমিকা পালন করেন।
উল্লেখ্য, জেএসসি ও জেডিসি ইংরেজী প্রথম পত্র পরীক্ষা চলাকালে পরীক্ষা হলে প্রশ্নপত্রের সমাধান সরবরাহ করার অপরাধে মোঃ পলাশ গোলদার নামের এক শিক্ষককে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় বিষয়টি তার নজরে আসলে ওই শিক্ষককে আটক করে মোবাইল কোর্টে পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ৯ (ক) ধারায় তাকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম।
একই দিনে দায়িত্ব অবহেলার দায়ে তিন কক্ষ পরির্দশককে বহিস্কার করাসহ নকল করার দায়ে চার পরিক্ষার্থী বহিস্কার করা হয়।
স/মা

