ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্রের

admin
নভেম্বর ২০, ২০১৭ ৮:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায়
প্রাণ গেল কলেজ ছাত্রের

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যশোর বিসিএমসি কলেজের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের ছাত্র প্রান্ত কুমার সাহা (২৪) প্রাণ হারিয়েছেন। প্রান্ত কুমার সাহা কালীগঞ্জ পৌরসভার কলেজ পাড়ার প্রকাশ কুমার সাহার একমাত্র ছেলে। সে সময় দুর্ঘটনার আহত হয়েছেন তার দুই বন্ধু বিজয় বিশ্বাস (২৬) ও কাজী রুবেল (২৫)। রোববার রাত দেড় দিকে শহরের বৈশাখী তেল পাম্প মোড়ের রাস্তার খানা-গর্তের মধ্যে মটর সাইকেল ঘুরাতে গিয়ে পড়ে যায় তারা। এ সময় যশোর থেকে ঢাকাগামী একটি পরিবহন প্রান্তকে চাপা দেয়।

পারিবারিক সূত্রে জানাগেছে, রাত ১ টার দিকে প্রান্ত কুমার সাহা তার দুই বন্ধু থানা পাড়ার মধুসুদন বিশ্বাসের ছেলে বিজয় বিশ্বাস ও পশু হাসপাতাল পাড়ার কাজী আব্দুল হাকিমের ছেলে কাজী রুবেলকে সাথে নিয়ে শহরে ঔষধ কিনতে আসেন। বৈশাখী মোড়ে তারা মটর সাইকেল ঘুরাতে গেলে রাস্তার উপর ছিটকে পড়েন। এ সময় যশোর থেকে ঢাকাগামী একটি পরিবহন প্রান্ত কুমার সাহাকে চাপা দেয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন-চার্জ শামছুর রহমান জানান, খবর পেয়ে তারা সেখানে উপস্থিত হয়ে প্রান্ত কে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। দুর্ঘটনায় প্রান্ত কুমার সাহার অপর দুই বন্ধু সামান্য আহত প্রাপ্ত হন।

উল্লেখ্য প্রান্ত কুমার সাহার পিতা প্রকাশ কুমার সাহা ইজিবাইক চালক। আর প্রান্তের কলেজ রোডে ছোট্ট একটি চায়ের দোকান আছে। প্রতিদিন সকালে চায়ের দোকানে কাজ করে সে যশোর বিসিএমসি কলেজে ক্লাস করতে যেত। মেধাবী ছাত্র প্রান্ত কুমার সাহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান বলেন, রাতে বৈশাখী মোড়ে সড়ক দুর্ঘটনায় প্রান্ত নামের এক কলেজ ছাত্র নিহত হয়। এ সময় তার দুই বন্ধু আহত হয়েছে বলে তিনি জানান।

স/মা