ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দাউদকান্দিতে যুবলীগের সাধারণ সম্পাদকের হাত-পা বিচ্ছিন্ন

admin
নভেম্বর ২০, ২০১৭ ৮:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

দাউদকান্দিতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের হাত-পা বিচ্ছিন্ন করে ফেলেছে দূর্বৃত্তরা

নিজসব প্রতিনিধি:
দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমের একটি হাত ও একটি পা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে দূরবৃত্তরা। সেই সাথে শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে। ১৮ নভেম্বর শনিবার রাত ৯টার দিকে উপজেলার জিংলাতলী ইউনিয়নের গোপচর নিজ গ্রামের রাস্তার পাশ থেকে মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গৌরিপুর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে। তিনি গত বছরের ৮ নভেম্বর তিতাস ইউনিয়নের নিহত মনির চেয়ারম্যানের অন্যতম সহকারি। তার বিরুদ্ধে ডাবল হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপচর গ্রাম ও গৌরীপুর হাসপাতালসহ আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গৌরীপুর হাসপাতাল এর কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসান সুজন জানান, ‘তার অবস্থা আশংকাজনক। তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে’।

এ বিষয়ে গৌরীপুর পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর আসাদুজ্জামান জানান, ‘এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ফাড়িতে কেউ কোন অভিযোগ দায়ের করেনি’।

স/মা