ঢাকারবিবার , ১৯ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দাউদকান্দির গৌরীপুরে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষার্থীদের বিদায়

admin
নভেম্বর ১৯, ২০১৭ ৬:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

দাউদকান্দির গৌরীপুরে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি
দাউদকান্দির ঐতিহ্যবহী ব্যবসায়ীক ও শিক্ষার প্রাণকেন্দ্র গৌরীপুরের আল-ফাতাহ ইসলামি একাডেমিতে গত ১৭ নভেম্বর শুক্রবার সকালে প্রাথমিক শিক্ষা সমাপনি’১৭ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক দোয়া ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কুলের পরিচালক মোঃ কফিল উদ্দিন সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন. দাউদকান্দির কৃতিসন্তান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ নূরুল গণি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট কবি, কলামিস্ট ও সংগঠক মো. আলী আশরাফ খান, গৌরীপুর মুক্তি মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী ডাঃ মোজাম্মেল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্কুলের পরিচালক মোঃ গোলাম মোস্তফা, সাইফুল ইসলাম স্বপন, নাছির উদ্দিন মানিক, মোঃ হারুন অর রশিদ, মোঃ আক্তারুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্বাবধায়নে ছিলেন, একাডেমির অধ্যক্ষ মোঃ শাহ আলম সরকার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাও. মোঃ আমিনূল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এই ্এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে চলছে। এই স্কুল থেকে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে দেশের সুনামধন্য বিভিন্ন স্কুল-কলেজ, ইউনিভার্সিটি ও মেডিকেলে পড়ছে। এবং অনেকেই দেশ-বিদেশে আমাদের দেশের ভাবমুর্তি বৃদ্ধির পাশাপাশি বেশ সুনাম অর্জন করছে’।

স/মা