পাঁচবিবিতে গৃহবধূর হাত-পা বেঁধে ২ লাখ টাকা লুট
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে গৃহবধূর হাত-পা বেঁধে ২ লাখ টাকা লুট ।ঘটনাটি ঘটেছে উপজেলার আটাপুর ইউনিয়নের আংড়া গ্রামে মৃত: মহির উদ্দিনের ছেলে নফর উদ্দিনের বাড়ীতে।
ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান আজ শুক্রবার রাত আনুমানিক ২.৩০ মিনিটে বাড়ির ছাদের গেটের উপর দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে। বাড়িতে পুরুষ না থাকায় গৃহবধূর হাত-পা বেঁধে নগদ ৭০.০০০ হাজার টাকা আড়াই ভরি সোনা, কাপড়সহ অনন্যা আসবাপত্র লুট করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন বলেও ইউপি সদস্য জানান।
স/মা

