ঢাকাশুক্রবার , ১৭ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রথম আলোর সম্পাদক ও কেশবপুর প্রতিনিধির বিরুদ্ধে মামলা ।। কেশবপুর প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ


নভেম্বর ১৭, ২০১৭ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর)প্রতিনিধি  :

যশোর আদালতে দৈনিক প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান ও কেশবপুর প্রতিনিধির দিলীপ মোদকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন কেশবপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ উপলক্ষে এক জরম্নরী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশরাফ-উজ-জামান খান। সাধারণ সম্পাদক মোতাহার হোসাইনের পরিচালনায় উক্ত সভায় সাংবাদিক দিলীপ মোদক নিউজের প্রেক্ষাপট, মামলা এবং তার ও তার পরিবারের ওপর হুমকির বিষয়টি তুলে ধরেন। এর পর বক্তব্য রাখেন সাবেক সভাপতি আজিজুর রহমান, সহসভাপতি হাজী রুহুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিক, যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান টুলু, রুহুল আমিন হিরণ, কোষাধ্যক্ষ শামসুর রহমান, সাংবাদিক নূরুল ইসলাম খান, কেএম কবির হোসেন, মশিউর রহমান, শাহীনুর রহমান, আব্দুল মজিদ, আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, একে আজাদ ইকতিয়ার, রাজ্জাক আহমেদ রাজু, মাষ্টার আব্দুস সালাম, সিদ্দিকুর রহমান, শেখ শাহীন, মদন সাহা অপু, রাবেয়া ইকবাল, মশিয়ার রহমান, মতিয়ার রহমান, আব্দুল মোমিন প্রমুখ।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় কেশবপুরের জলাবদ্ধতা ও নদী খনন নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠান তানিয়া এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী আব্দুল মতিন বাদী হয়ে যশোর চীফ জুডিসিয়াল আদালতে উলেস্নখিত ব্যক্তিদের বিরম্নদ্ধে মানহানির অভিযোগ করেছেন।

স/এম