ঢাকাশুক্রবার , ১৭ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ২ রানের পরাজয় টাইগারদের !

admin
নভেম্বর ১৭, ২০১৭ ১২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

আগের ম্যাচে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।  পাকিস্তানকেও হারাতে পারতো কিন্তু বৃষ্টি আইনে ২ রানের ব্যবধানে পরাজয় মেনে নিতে হল টাইগারদের।

সঙ্গে যুক্ত হল ফাইনালে না খেলতে পারার দুঃখও।

বৃহম্পতিবার মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। সাইফ-আফিফরা ৬ উইকেটে ২৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। ব্যাটিংয়ে আসার অপেক্ষায় পাকিস্তানের টেলএন্ডাররা, বাংলাদেশই হয়ত এগিয়ে তখন! কিন্তু বাকি ৫ উইকেট তুলে নেয়ার সুযোগটাই মিলল না।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন দুই টাইগার ওপেনার পিনাক ঘোষ এবং নাঈম শেখ। দুজনে মিলে তোলেন ৫১ রান। নাঈম ১৪ রানে আউট হলেও ফিফটি তুলে নেন পিনাক। এরপর ফিফটি তুলে নেন অধিনায়ক সাইফ হাসানও।

এই দুজনের জুটিতে অবদান ১০৫ রানের।

সাইফ ৬১ রান করে আউট হন। ৫ রান করে আউট হন তৌহিদ। আর ৮২ রান করে আউট হন পিনাক। শেষের দিকে বাংলাদেশকে টেনে তোলেন আফিফ হোসেন ও নাঈম। নাঈম ২২ ও আফিফের ৫২ রানে ৫০ ওভার শেষে ৬ উইকেটে পৌনে তিনশ জমাতে পারে বাংলাদেশ।

নিজেদের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

স/মা