ঢাকাবৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁয় আগ্নেয়াস্ত্রসহ নব্য জেএমবির ৫ সদস্য আটক

admin
নভেম্বর ১৬, ২০১৭ ৮:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

নওগাঁর আত্রাই উপজেলার নওদুলি গ্রামে অভিযান চালিয়ে নব্য জেএমবির ৫ সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে আত্রাই থানার সহযোগিতায় জেলা গোয়েন্দা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

এসময় পিস্তল ও গ্রেনেড তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।

এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই গ্রামে নব্য জেএমবির বেশ কয়েকজন সদস্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রায় দুই ঘণ্টা অভিযানের পর তাদের ৫ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পিস্তল, গুলি, ম্যাগজিন ও গ্রেনেড তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।

আটককৃতরা বড় ধরনের নাশকতার পরিকল্পনায় সংঘবদ্ধ হচ্ছিল বলে ধারণা করছে পুলিশ।

স/মা