ঢাকাবৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাঠালিয়ায় সেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের ১০ বছর পালন

admin
নভেম্বর ১৬, ২০১৭ ১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধিঃ

কালো ব্যজ ধারন,আলোচনাসভা, নিরাবতা পালনের মধ্যে দিয়ে আজ বুধবার ঝালকাঠির কাঠালিয়ায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের ১০ বছর পালন করা হয়েছে। ২০০৭ সালের এই দিনে ঘূর্ণিঝড় সিডর লণ্ডভণ্ড করে দেয় ঝালকাঠি সহ উপকূলবাসীর জীবনধারা।
আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে, ধ্রুবতারা সামাজিক ও সংস্কৃতিক সংগঠন কাঠালিয়া উপজেলা শাখার।আয়োজিত আলোচনাসভায়  ধ্রুবতারা কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ মোছাদ্দেক বিল্লাহর সভাপতিত্বে,
প্রধান অতিথী হিসাবে উপস্তিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ শরীফ মুহম্মদ ফয়জুল আলম। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুর রহমান, মোঃ ইউনুচ মিয়া (ওসি তদন্ত)কাঠালিয়া থানা, ধ্রুবতারা কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক অলি আহম্মদ,কঠালিয়া উপজেলা বনায়ন কর্মকর্তা আলঙ্গীর হোসেন খান,বি এম এস এফ কাঠালিয়া উপজেলা শাখার সদস্য সচিব সফিকুল ইসলাম (রাসেল) সিকদার,পাটিখালঘাটা ইউ পি চেয়ারম্যান  শিশীর দাস, প্রমূখ। এ সময় অন্যদের মধ্য উপস্তিত থেকে বক্তাব্য রাখেন ধ্রুবতারা সামাজিক ও সংস্কৃতিক সংগঠন কাঠালিয়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আরিফ বিল্লাহ, সহ-সম্পাদক ইমরান নাহিদ রিয়ন, সাবেক সহ সভাপতি অনিন্দ্য হালদার শান্ত, সদস্য নাজমুল হাসান অমিত,মোঃ রাজু,আল-আমিন, সাজিন সিকদার,অনিক,তন্ময়,  মাহী,শফিকুল শাওন,সজিব,মুঈন,সজল প্রমুখ।
উল্লেখ্য, ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগে বাতাসের সাথে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০ থেকে ১২ ফুট উচ্চতার পানি আঘাত হেনেছিলো ঝালকাঠি সহ দক্ষিণাঞ্চলে। পানির চাপে পায়রা, বিষখালী ও বলেশ্ব নদীপাড়ের বেড়িবাঁধ ভেঙ্গে ভাসিয়ে নিয়ে যায় ৬৮ হাজার ৩শ ৭৯টি ঘরবাড়ি। পানিতে তলিয়ে ন হয়ে যায় ৩৭ হাজার ৬৪ একর জমির ফসল। মাত্র ৫ মিনিটের তা-বে ল- হয়ে যায় উপকূল। বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় লক্ষাধিক পরিবার। কৃষি, মৎস্য, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, বাঁধ, ঘরবাড়ি, গাছপালাসহ বিভিন্ন সেক্টরে ঝালকাঠিতে প্রায় ছয়শ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগে ব্যাপক ত্রাণ তৎপরতা চালানোসহ দুর্গতদের পুনর্বাসনে কোটি কোটি টাকা ব্যয় করা হলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি।
বিভিন্ন স্থানে ভেঙে পড়া বা ক্ষতিগ্রস্ত ব্রিজ-কালভার্ট সংস্কার কিংবা পুনর্নির্মাণ করা হয়নি। ওই সময়ে সড়ক বিভাগের আওতাধীন ১৮টি সড়ক এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতাধীন ৩৯টি সড়ক ও ২০টি ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়। অর্থ বরাদ্দ ও উদ্যোগের অভাবে এখনও অনেক কাজ ঝুলে রয়েছে।

স/এষ