ঢাকাবৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কাঠালিয়া উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক মোহাম্মদ আবদুল হালিম

admin
ফেব্রুয়ারি ২৩, ২০১৭ ৬:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকঠির কাঠালিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বুধবার জাতীয় শিক্ষা সপ্তাহে আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ইসলামী শিক্ষা বিষয়ের প্রভাষক মোহাম্মদ আবদুল হালিম উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা, কাঠালিয়ার একমাত্র প্রথম অনলাইন পত্রিকা কাঠালিয়া বার্তার নির্বাহী সম্পাদক,  উপজেলা সুজনের সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও উপজেলা গণগ্রন্থাগারের কোষাধ্যক্ষ। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কাজ করছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও শ্রেষ্ঠ কলেজ শিক্ষক বাছাই কমিটির আহবায়ক ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম এবং মাধ্যমিক শিক্ষ অফিসার মো. মাহবুবর রহমান সমন্বয় গঠিত বাছাই কমিটি তাঁকে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত করেন।

শ্রেষ্ঠ কলেজ শিক্ষক মোহাম্মদ আবদুল হালিম আইসিডি, কম্পিউটার ও সৃজনশীল কারিকুলামে বিশেষ পারদর্শি। প্রথমে তিনি কলেজে অধ্যক্ষের সমন্বয় গঠিত বাছাই কমিটিতে কলেজের মধ্যে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হন।

স/শা