ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রংপুরের জার্সি গায়ে ব্রেন্ডন ম্যাককালাম

admin
নভেম্বর ১৫, ২০১৭ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

কিউই তারকা ব্রেন্ডন ম্যাককালাম এবার রংপুরের জার্সি গায়ে মাতাতে যাচ্ছেন বিপিএল। এবারই প্রথম বিপিএলে খেলা হচ্ছে নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়কের।

বুধবার রংপুর রাইডার্সের অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজের মাধ্যমে জানানো হয় তার ঢাকা পৌঁছার খবর।

এই খবর বেশ উচ্ছ্বসিত রংপুর রাইডার্স ভক্তরা। এর আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন কুশল পেরেরা। দলের আরেক তারকা ক্রিস গেইল দলের সাথে যোগ দেবেন আগামী কয়েকদিনের মধ্যেই। এই তিন জনকে নিয়ে এরইমধ্যে নতুন করে দল সাজানো শুরু করেছে রংপুর রাইডার্সের ভক্তরা।

বিপিএলের পঞ্চম আসরে এখন পর্যন্ত আসরে তিনটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে রংপুর। আগামী ১৮ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স।

স/মা