ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আটক হলেন মুগাবে

admin
নভেম্বর ১৫, ২০১৭ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

ক্ষমতা নেওয়ার পর জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট বুগাবে ও তার স্ত্রী গ্রেসকে আটক করেছে সেনাবাহিনী। পাশাপাশি দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সম্প্রতি বহিষ্কৃত ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগবাকে।

আজ দুপুরে ক্ষমতাসীন জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন-প্যাট্রিয়টিক ফ্রন্টের (জানু-পিএফ) ট্যুইটার অ্যাকাউন্টের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

এদিকে ৩৭ বছর ধরে ক্ষমতায় থাকা জিম্বাবুয়ের প্রেসিডেন্ট মুগাবের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে কোনো শব্দ উচ্চারণ করেনি সেনারা। সরকারের পক্ষ থেকেও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। এর আগে জিম্বাবুয়ের রাষ্ট্রীয় টেলিভিশন জিম্বাবুয়ে ব্রডকাস্টিং করপোরেশন (জেডবিসি) দেশটির সেনা সদস্যরা দখলে নিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

স/মা