ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জন্মদিনে গুগল ডুডলে হুমায়ূন আহমেদ

admin
নভেম্বর ১৫, ২০১৭ ১২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৯তম জন্মদিন। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বাংলা সাহিত্যানুরাগীরা  শ্রদ্ধাভরে স্মরণ করছেন তাকে।

অনলাইন জগতের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলও সামিল হলো সেই মিছিলে। একটি ছবির মাধ্যমে গুগলের ডুডলে আজকের দিনটি উৎসর্গ করা হয়েছে অমর এই লেখকের সম্মানে।

সেই ছবিতে দেখা যাচ্ছে বনে ঘেরা সবুজ পরিবেশে টেবিল পেতে নীল জামা গায়ে একজন লিখে যাচ্ছেন। আর হলুদ পাঞ্জাবী গায়ে চড়িয়ে একজন হেঁটে যাচ্ছে পাশ দিয়ে। ছবিটার ওপরে ক্লিক করতেই দেখা গেল বাংলা সাহিত্যের নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদ সম্পর্কে নানারকম তথ্য।

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে হুমায়ূন আহমেদ জন্মগ্রহণ করেন ১৯৪৮ সালের ১৩ নভেম্বর। কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই তিনি নিউ ইয়র্কের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

স/মা