ঢাকামঙ্গলবার , ১৪ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইবিতে সমাবর্তন উদযাপন স্টিয়ারিং কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত

admin
নভেম্বর ১৪, ২০১৭ ৯:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

ইবিতে সমাবর্তন উদযাপন স্টিয়ারিং কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ সমাবর্তন সফল ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক কর্মকান্ড জোড়ালো গতিতে এগিয়ে চলছে। বিশটিরও বেশি উপ-কমিটি নিরন্তর পরিশ্রম করছে উৎসবমূখর একটি সমাবর্তন উপহার দেয়ার লক্ষ্যে। বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে সাজিয়ে তোলার লক্ষ্যে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। বিশ্ববিদ্যালয় গেটের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ম্যুরাল তৈরির কাজ চলছে; সৌন্দর্যবর্ধনের জন্য তৈরি হচ্ছে ফোয়ারাও। প্যান্ডেল, স্মরণিকা ইত্যাদির কাজ-কর্মও এগিয়ে চলছে বিপুল উদ্যেমে।
ইসলামী বিশ্ববিদ্যালয় সমাবর্তন উদ্যাপন স্টিয়ারিং কমিটির চতুর্থ সভায় কমিটির সভাপতি উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী এসব অগ্রগতির তথ্য তুলে ধরেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের ৩য় তলার সভা-কক্ষে আজ (১৩ নভেম্বর) বেলা ১১টা ৩০মিনিটে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফ, স্টিয়ারিং কমিটির সদস্য ডিনবৃন্দ, সভাপতিবৃন্দ, অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি বেলা ২টা ৩০মিনিটে ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করতে সদয় সম্মতি প্রদান করেছেন।
স/মা