ঢাকাসোমবার , ১৩ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিয়ে বাড়ির আনন্দই আলাদা – অমিতাভ বচ্চন

admin
নভেম্বর ১৩, ২০১৭ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

বিয়ে জিনিসটা দারুণ ব্যাপার। এই একটা অনুষ্ঠান ঘিরে পরিবারের সব লোকজন একত্রিত হয়।

এমনই অনুভূতির কথা জানালেন বলিউড তারকা অমিতাভ বচ্চন।

সম্প্রতি একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দেন অমিতাভ। বিয়ের অনুষ্ঠান যে তার দারুণ কেটেছে, তা তার টুইট থেকেই স্পষ্ট। তিনি লিখেছেন, বিয়ে বাড়ির আনন্দই আলাদা। পরিবারের সবাই এক উৎসবের পরিবেশে একত্রিত হন। গান, নাচ, হৈ হুল্লোড়, বর-কনের সঙ্গে খুনসুটি, মজা দারুণ উপভোগ্য। তারপর সব কিছুই আচমকা শেষ হয়ে যায়।

অমিতাভ আরও লিখেছেন, কনের বাবা তার মেয়েকে নতুন একটা বাড়িতে পাঠান..এই দেওয়ার আনন্দ..আর যারা গ্রহণ করে তাদের আশীর্বাদ..পরিবারে নতুন একজনের আগমন..চিরাচরিত লোকগান ও আনন্দোচ্ছ্বাসের মধ্যে বরণ করে নেওয়া..। এককথায় অসাধারণ।

স/মা