ঢাকাসোমবার , ১৩ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৭ম প্রতিষ্ঠবার্ষিকী পালিত

admin
নভেম্বর ১৩, ২০১৭ ৭:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৭ম প্রতিষ্ঠবার্ষিকী পালিত

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার জিয়া উদ্দিন। আলোচনা সভা শেষে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এসময় জেলা ৬৭ টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। বক্তারা সেসময় বলেন, জনগনের দোরগোড়ায় সেবা পৌছে দেওয়ার উদ্দেশ্যে ২০১০ সালে সারাদেশে ডিজিটাল সেন্টারের উদ্বোধন করা হয়। যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ডিজিটাল বাংলাদেশের সুবিধা পাচ্ছে। তাই নাগরিক সেবা আরও সহজতর করার জন্য উদ্দ্যোক্তাদের প্রতি আহ্বান জানান বক্তারা।

স/মা