ঢাকারবিবার , ১২ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জিয়াউর রহমানই বিচার ব্যবস্থাকে কুলুষিত করেছিলেন

admin
নভেম্বর ১২, ২০১৭ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই বিচার ব্যবস্থাকে প্রথম কুলুষিত করেছিলেন। বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

রবিবার দুপুরে কুষ্টিয়া শিল্পকলা একাডেমী চত্বরে জাতীয় শ্রমিকলীগ কুষ্টিয়া জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিএনপি নেতারা একজন অসুস্থ মানুষকে সুস্থ বলে বিভ্রান্তি সৃষ্টি করছে উল্লেখ করে তিনি আরও বলেন, জিয়াউর রহমান সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে সেটাকে ব্যবহার না করেই বহু বিচারপতিকে অপসারণ করেছিলেন।

হানিফ বলেন, আওয়ামী লীগ বিচার ব্যবস্থা এবং গণতন্ত্রের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। প্রধান বিচারপতি নিজে যেভাবে চেয়েছেন সেভাবেই তিনি অবসরে গিয়েছেন। এখানে কারো কোন কিছু বলার নেই। তিনি বিএনপির প্রতি অনুরোধ জানিয়ে বলেন, বিএনপির বিচার ব্যবস্থাকে কলুষিত করার অতীত রাজনীতি দেখেছে জাতি। এই নোংরা রাজনীতি পরিহার করারও অনুরোধ জানান তিনি।

বিএনপির আজকের রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের কথা উল্লেখ করে হানিফ বলেন, নিয়মতান্ত্রিক ভাবে সভা সমাবেশ করতে হলে পুলিশের অনুমতির প্রয়োজন হয়, আর সে ভাবেই তাদেরকে অনুমতি দেয়া হয়েছে এখানে বাধার প্রশ্ন কেন। বিএনপি সব সময় যে অসুস্থ রাজনীতির চিন্তা চেতনার মধ্যে থাকে তা তাদের এ ধরনের বক্তব্যের মাধ্যমেই বোঝা যায়।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে দিনব্যাপী সম্মেলনের উদ্ধোধন করা হয়।

জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের কার্যকরি সভাপতি ফজলুল হক মন্টু, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।

স/মা