কলারোয়ায় পলাতক আসামি আকবার আটক
ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে পলাতক এক আসামিকে আটক করেছে। বুধবার রাতে উপজেলার কুশোডাঙ্গা গ্রামের বাড়ি থেকে খোরদো পুলিশ ফাড়ির ইনচার্জ হাসানুজ্জামান রিপন তাকে আটক করে। আটককৃত হলো কুশোডাঙ্গা গ্রামের মৃত এলাহি বক্রসের ছেলে আকবার আলী (৪৭)। আটককৃতকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
স/মা

