অনলাইন ডেস্ক
সিলেট পর্ব শেষ করে শনিবার ঢাকায় ফিরেছে এবারের বিপিএল। আর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে আট উইকেটের বড় জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়ানামাইটস।
টস জিতে সিলেট সিক্সার্সকে ব্যাটিয়ের আমন্ত্রণ জানায় ঢাকা ডাইনামাইটস। প্রথমে ব্যাট করতে নেমে ঢাকার বোলারদের বোলিং তোপে পড়তে হয় সিলেট সিক্সার্সকে। যার ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রান করে সিলেট।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে ঢাকা ডাইনামাইটস। ব্যক্তিগত ৩৭ রানে শহীদ আফ্রিদি এবং ও রান করে ডেলপোর্ট ফিরলেও ব্যক্তিগত ৪৪ রানে লুইস এবং ১৮ রানে অপরাজিত ছিলেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।
এর ফলে ৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৬ রান করে জয়ে ফিরে দলটি। বিপিএলের উদ্ধোধনী ম্যাচে ঢাকাকে ৯ উইকেটে হারায় সিলেট। এবার সিলেটকে ৬ উইকেটে হারিয়ে প্রতিশোধই নিয়ে নিল ঢাকা।
স/মা

