কলারোয়ায় যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় বিধৌত গড়তে সোনার বাংলা বাস্তবায়নের লক্ষে ১৯৭২ সালের ১১নভেম্বর এক কন্ট কাকির্ন মুহুর্তে শেখ ফজলুল হক মনি দক্ষ যুবকদের নিয়ে আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন। সময়ের প্রয়োজনে যুদ্ধ বিদ্ধস্ত রাষ্ট্রে সোনার বাংলা বিনির্মানে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে দক্ষ যুব শক্তি সৃষ্টি করে দেশ গড়ায় মনোনিবেশিত হয় আওয়ামী যুবলীগ। সৃষ্টির সূচনা লগ্ন থেকে ইস্পাত কঠিন সংকল্প বাস্তবায়নের লক্ষ্যে বঙ্গবন্ধুর নেতৃত্বে কাজ করে চলে, আজ অবধি বঙ্গবন্ধুর কন্য বিশ্ব শান্তির দর্ত শেখ হাসিনার নেতৃত্বে অবিচল আওয়ামী যুবলীগ। হাটি হাটি পা পা করে আজ গৌরবোজ্জ্বল ৪৫বছরে পদাপর্ণ করছে আওয়ামী যুবলীগ। প্রতিষ্ঠা বার্ষিকীর এই ক্ষনে সকল যুবলীগ নেতা কর্মীরা একত্রে হয়ে প্রতিষ্ঠার বার্ষিকীর কেক কেটে উৎযাপনের সুচনা করেন। সুন্দর ভবিষ্যৎ এর স্বপ্ন দেখে, কিন্তু অপশক্তি প্রতিরোধের জন্য বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে পিছপা হয় সবাই। কিন্তু যুবলীগ তার দায়িত্ব এড়াতে পারেনি। যুগোপযোগী উত্তীর্ণ হয়ে এ সময়ে কর্মঠ সৃজনী যুবশক্তি নিয়ে দুনির্বার গতিতে এগিয়ে চলছে যুবলীগ। সমসামরিক যুব রাজনীতির ইতিহাস যখন লিখা হবে তখন দেখা যাবে যুবলীগ সঠিক পথেই আছে। স্বাধীনতার মূল মন্ত্রে বিধৌত হোক নতুন প্রজন্মের বিবেক ও চেতনা। অনাগত প্রজন্মের লড়াই হোক সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে যুবলীগ। আবহমান বাংলার প্রতিচ্ছবি বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বঙ্গবন্ধুর আদর্শের তরুন। ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই হোক প্রত্যেকটি যুবলীগ নেতা কর্মীদের শপথ।
কলারোয়া উপজেলা আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা শনিবার বিকাল ৩টার দিকে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সড়ক পরিবহন শ্রমিকলীগ উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন শাহিন, কার্যকরী সভপতি শহিদ আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবলু, সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আলম শফি, পৌর স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক ফিরোজ জোয়ার্দ্দার, পৌর যুবলীগের সভাপতি জুলফিকার আলী, যুগ্ন সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম মিলন, কয়লা ইউপি যুবলীগের সাবেক সভাপতি মারুফ হোসেন, উপজেলা যুবলীগ নেতা মোশাররফ হোসেন, শেখ মিঠু, শেখ টিটু, ফিরোজ হোসেন, সুব্রত কুমার, আজিজুল ইসলাম, শেখ নাসির উদ্দিন, আশরাফ হোসেন, মন্টু হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ প্রমুখ। আলোচনা সভার পরে উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিনের নেতৃত্বে একটি বিশাল মটরসাইকেল শোভা যাত্রা মিছিল সহকারে পৌর বাজরের বিভিন্ন সড়ক প্রদর্ক্ষিণ করে জেলা যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর স্থান আব্দুর রাজ্জাক পার্কে হাজির হয়েছে।
স/মা

