ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

চুরির অপবাদে ট্রাকে বেঁধে শিশুকে অমানুষিক নির্যাতন

admin
ফেব্রুয়ারি ২১, ২০১৭ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর পুঠিয়ায় চুরির অপবাদে ট্রাকের সঙ্গে বেঁধে নাজমুল হক (১২) নামের এক শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এসময় ওই শিশুর মাথার চুল কেটে কালি মাখিয়ে দেওয়া হয়। নাজমুল উপজেলার বারোইপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

মঙ্গলবার ভোরে পুঠিয়া সদরের খাঁন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানান এক প্রত্যক্ষদর্শী।

প্রত্যক্ষদর্শী আরিফুল জানান, সদরের খাঁন ফিলিং স্টেশনে বিপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সিডি প্লেয়ার চুরির অপবাদে ভোর থেকে নাজমুলকে একটি ট্রাকের সঙ্গে বেঁধে রাখে কর্মচারীরা। পরে সকাল ১০ টার দিকে ওই পাম্পের কর্মচারীরা শিশু নাজমুলকে ব্যাপক মারধর করে মাথার চুল কেটে মুখে কালি মাখিয়ে দেয়।

এ ঘটনায় স্থানীয় লোকজনের প্রতিবাদের মুখে পাম্পের কর্মচারীরা তাকে ছেড়ে দেয়।

তবে পাম্প কর্মচারীরা এ ব্যপারে কোনো প্রকার বক্তব্য দিতে অস্বীকার করেন।

নির্যাতিত শিশু নাজমুলের বাবা হাফিজুর রহমান বলেন, তারা আমার ছেলেকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে অন্যায়ভাবে মেরেছে আমি এর সুষ্ঠু বিচার চাই।

তবে খাঁন ফিলিং স্টেশনের কর্ণধার আল মামুন খাঁন বলেন, নির্যাতনের ঘটনাটি আমার জানা নেই। তবে বিপি গাড়ির কর্মচারীরা ঘটনাটি ঘটিয়েছে।

এ রকম কোনো ঘটনার সঙ্গে পাম্পের কর্মচারীরা জড়িত না বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে পুঠিয়া থানার ওসি তদন্ত রাকিবুল হাসান বলেন, ফিলিং স্টেশনে শিশু নির্যাতনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

স/শা