ঢাকাশুক্রবার , ১০ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আমরা না থাকলে আ’লীগ রাস্তায় ফ্যো ফ্যা করে ঘুরবে : ইনু

admin
নভেম্বর ১০, ২০১৭ ৮:০১ পূর্বাহ্ণ
Link Copied!

আমরা না থাকলে আ’লীগ রাস্তায় ফ্যো ফ্যা ঘুরবেন: কুষ্টিয়ায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

কুষ্টিয়া

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আওয়ামীলীগকে উদ্দ্যেশ্য করে বলেছেন, “আপনারা ৮০ পয়সা থাকতে পারেন। আপনি এক টাকার মালিক না। যতক্ষন একটাকা হবে না ততক্ষন ক্ষমতা পাবেন না। আপনি ৮০ পয়সা আর এরশাদ, দিলীপ বড়–য়া, মেনন আর ইনু মিললে তবেই এক টাকা হবে। আমরা যদি না থাকি তাহলে ৮০ পয়সা নিয়ে আপনারা (আ’লীগ) রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরবেন। এক হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবেন না। সুতরাং ঐক্য করেছি জাতীর জন্য, দেশের জন্য, মানুষের জন্য। সেই ঐক্যের ফসল হিসাবে আজ শেখ হাসিনা প্রধানমন্ত্রী।”
বুধবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে জাসদের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, জাসদ সন্ত্রাস, মারামারি চাই না, দলবাজি পছন্দ করে না। আমি শান্তি চাই বলে আপনারা এটাকে দূর্বলতা ভাববেন না। জাসদের লাঠি আছে, শক্তি আছে, আমরা যদি মনে করি জাসদের লাঠি যে রাস্তায় যাবে সে রাস্তায় আর কেউ থাকবে না। আমি কিছু বলি না, জাসদের কর্মী ভায়েরা সহ্য করে। আমি প্রশাসনের আইনে বিশ্বাস করি। অন্য এমপিদের মতো ডিসি, এসপি, ইউএনও, ওসি আমদানী করি না। তারা আইন অনুযায়ী চলবেন। আমার কর্মীরা চোর-ডাকাত না।
তিনি আরো বলেন, শেখ হাসিনা মুক্তিযুদ্ধের নেত্রী আর খালেদা জিয়া রাজাকারের নেত্রী। শেখ হাসিনা বাংলাদেশের, খালেদা জিয়া পাকিস্থানের, শেখ হাসিনা মানুষের, খালেদা জিয়া জঙ্গির। তাই আমি দেশের জন্য শেখ হাসিনার সাথে ঐক্য করেছি। আগামী জাতীয় নির্বাচন ঐক্যবদ্ধভাবে হবে। জাসদ ঐক্যের মর্যাদা রাখবে, আপনারা পায়ে পা লাগিয়ে ঝগড়া করবেন না। জাসদের কাফেলা চলতেই থাকবে।
এময় মিরপুর উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শিরিনা আক্তার এমপি, যুগ্ম-সাধারন সম্পাদক রোকনুজ্জামান রোকন, সাংগাঠনিক সম্পাদক মীর্জা আনোয়ারুল হক, আব্দুল আলীম স্বপন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ হীম কাইয়ূম, জনসংযোগ বিষয়ক সম্পাদক শরীফুল কবীর স্বপন, জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রিনা, কেন্দ্রীয় জাসদ নেতা মহাম্মদ আবব্দুল্লাহ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ।

স/মা