কলারোয়ায় সীমান্তে বিজিবির পৃথক অভিযানে নারী-পুরুসসহ ৪ব্যক্তি আটক
ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় কাকডাঙ্গা ও হিজলদী সীমান্তের বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় নারী-পুরুষসহ ৪ব্যক্তিকে আটক করেছে। মঙ্গলবার বিকালে উপজেলার গাড়াখালি মেইন পিলার ১৩/৩ এস ৬ আরবি’র নিকট সোনাই নদীর ধার ও ১৪/১ এস ৫আরবি’র নিকট হিজলদী সোনাই নদীর ধার থেকে পৃথকভাবে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো লোড়াগড়া জেলার শেখপাড়া গ্রামের স্বামী-স্ত্রী হাই মোল্লার ছেলে রনি মোল্লাহ (২৫) ও তার স্ত্রী লাবনী খানম (২২) এবং নোয়াখালী জেলার হাতিয়া থানার বিড়বিড়ি গ্রামের মৃত আবুল বাসারের ছেলে আব্দুর রহমান (১৯) ও চট্রগ্রাম জেলার মিরসরাই থানার মধ্যম মায়েনি গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে ওমর ফারুক (১৯)। আটককৃতরা বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতের যাওয়ার সময় সীমান্তের টহলরত বিজিবি তাদের পৃথক আটক করেন। পরে তাদের থানা পুলিশে সোপার্দ করে বিজিবি।
স/মা

