কলারোয়ায় নানীর শ্রদ্ধ খাওয়া হলোনা স্কুল ছাত্র রাকেশের সড়ক দূর্ঘটনায় কেড়ে নিল তার প্রান
ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় মামার বাড়ি যেয়ে নানীর শ্রদ্ধ খাওয়া হলোনা স্কুল ছাত্র রাকেশ বাবুর। মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় কবলে পরে যাত্রীবাহী বাস কেড়ে নিল তার প্রান। ঘটনাটি বুধবার সকালে উপজেলার রঘুনাথপুর প্রাইমারী স্কুলের পাশে যাত্রীবাহী বাস খাদে পড়ে সড়ক দূর্ঘটনা ঘটে। এতে বাসের ২০জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। নিহত স্কুল ছাত্র রাকেশ বাবু (১১)। সে যশোরের শার্শা উপজেলার রামপুর ধলদা গ্রামের বিঞ্চুপদর ছেলে ও রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী সিলেট জ ১১-০৪৭৫ নং যাত্রীবাহী বাসটি টার্নিং পয়েন্টের ওই স্থানে আসলে নিয়ন্ত্ররণ হারিয়ে রাস্তার ডানে স্কুলের বাউন্ডারী গাছের ধাক্কায় খাদে পড়ে যায়। এসময় নিহত রাকেশ মায়ের সাথে বাসের পিছনের সিটে ডান পাশে বসা থাকলে গাছের আঘাতে তার মাথা পিষ্ঠ হয়ে স্পটে নিহত হন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থানে গিয়ে স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করেন। আর ঘাতক যাত্রীবাহী বাস উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। এদিকে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃতে্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে মানুষ লাশ দেখার জন্য থানা চত্বরে ভিড় জমায়। স্কুল ছাত্রে নিহত হওয়ায় তার পিতা-মাতার আজাহারীতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। এমন বেদনাদায়ক দৃশ্য দেখে অনেকেই চোখে জল চলে আসে।
স/মা

