কলারোয়ায় বাউল মেলা অনুষ্ঠিত
ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় গ্রামীণ ঐতিহ্য বাউল মেলা সোমবার রাতে উপজেলার চারাবাড়ি ইলিশপুর মোড়ে ওদুদ মেম্বারের চাতালে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মেলায় বিভিন্ন বাউল ভক্তদের উপস্থিতিতে নামী-দামী শিল্পীদের আগমনে বাউল সংগীত পরিবেশন করা হয়। বাউল মেলায় গান পরিবেশণ করেন বাউল শিল্পী হাবিবুর রহমান, ইদ্রীস গাজী, আব্দুল কাদের, নূর ইসলাম, মোমেনা খাতুনসহ শিল্পীবৃন্দ প্রমুখ। এছাড়া বাউল সংগীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক শেখ আশিকুর রহমান মুন্না, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, ইউপি সদস্য মোশাররফ হোসেন, আব্দুল ওদুদ ঢালী, আওয়ামীলীগ নেতা সুলতান মাহমুদ, আনিছুর রহমান, ডাক্তার মোজাম্মেল হক। সমগ্র বাউল মেলা আয়োজন করেন আওয়ামীলীগ নেতা নূর ইসলাম।
স/মা

