ঢাকাবৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

১০ বছর পূর্তিতে ‘ওম শান্তি ওম’

admin
নভেম্বর ৯, ২০১৭ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

মুক্তির ১০ বছর পূর্ণ হলেও ‘ওম শান্তি ওম’ সিনেমার সংলাপ, গান এখনো বলিউড প্রেমীদের মুখে মুখে। ছবির মূল চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান।

এ ছবির মাধ্যমেই অভিষেক হয় বর্তমান বলিউডে রাজত্ব করা দীপিকা পাড়ুকোনের। ছবিটি প্রযোজনা করেছিলেন শাহরুখ নিজে। ১০ বছর পূর্তিতে ছবিটি নিয়ে স্মৃতিচারণ করেছেন ছবির অন্যতম অভিনেতা শ্রেয়াস তালপাড়ে। ছবিতে তিনি শাহরুখের বন্ধু পাপ্পু মাস্টার চরিত্রে অভিনয় করেন।

ছবির শ্যুটিংয়ের প্রথম দিনের কথা স্মরণ করতে গিয়ে শ্রেয়াস জানান, প্রথম দিনেই দেরি করেছিলেন শাহরুখ। সকাল সাড়ে ৮টায় শ্যুটিং শুরুর কথা ছিল। ৪৫ মিনিট দেরিতে আসেন শাহরুখ। ছবির পরিচালক ও শাহরুখের বন্ধু ফারাহ খানও এতে বিরক্ত হন। তিনি শাহরুখকে বলেন, তুমিই ছবির প্রযোজক।

আর তুমি নিজেই দেরি করে এসেছো?

ফারাহর উত্তরে ভদ্রতা বজায় রেখেই শাহরুখ বলেন, ‘আমি দুঃখিত। কিন্তু তোমরা আগামীকাল থেকে দয়া করে সকাল ১০টায় আসবে। কারণ আমি সকাল ৯টায় আসতে পারবো না। ‘ সূত্র : হিন্দুস্থান টাইমস

স/মা