ঢাকাবৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

খালেদা জিয়ার আবেদন খারিজ

admin
নভেম্বর ৯, ২০১৭ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রাষ্ট্রপক্ষের ৯ সাক্ষীকে মূল জেরা ও অন্য দুই সাক্ষীর পুনরায় জেরা করতে চেয়ে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার করা লিভ টু আপিল আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।

দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে ৫ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন।

এর আগে, গত ১ নভেম্বর সাক্ষীকে জেরা করা নিয়ে লিভ টু আপিল করেন খালেদা জিয়া। গত সোমবার এ আবেদনের ওপর শুনানি শেষ হয়। এরপর বৃহস্পতিবার আদেশ দিলেন আপিল বিভাগ।

জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগ এনে ২০০৮ সালে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে রমনা থানায় এই মামলাটি করে দুদক। এই মামলার অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

স/মা