ঢাকাবৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শুভাশিস প্রসঙ্গে লাইভে এসে যা বললেন মাশরাফি(ভিডিও)

admin
নভেম্বর ৯, ২০১৭ ৯:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

বিপিএলের পঞ্চম আসরে বুধবার মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংস। তবে ম্যাচ শেষে খেলার হার-জিত উপেক্ষা করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ম্যাচ চলাকালীন ঘটে যাওয়া একটি অনাকাঙ্খিত ঘটনা।

 ব্যাটিং প্রান্তে থাকা রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দিকে তেড়ে যান চিটাগং ভাইকিংসের পেসার শুভাশীষ রায়! জাতীয় দলের অধিনায়কের সঙ্গে তারই এক সতীর্থের এমন ঘটনায় হতভম্ব হয়ে যায় দেশের ক্রিকেটাঙ্গন!

তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দোষটা নিজের ঘাড়েই নেন বাংলাদেশ ক্রিকেটের আইকন মাশরাফি। ‘ঘটনা সিরিয়াস কিছু নয়। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে এ রকম হয়ে থাকে’, সংবাদ সম্মেলনে হাসিমুখে এমন বলার পরও টাইগার ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মাঠের ঘটনা মাঠে রাখার অনুরোধ জানিয়েছেন।

বুধবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া প্রায় চার মিনিটের এক ভিডিওতে ভক্তদের প্রতি এমন অনুরোধ জানান মাশরাফি।

ভিডিওতে বাংলাদেশ ক্রিকেটের এ আইকন বলেন, আজ যেটা ঘটেছে সেরকম অনেক ঘটনাই এর আগেও মাঠে ঘটেছে। সে (শুভাশিস) আমার ছোট ভাই, আমার ওভাবে তাকে বলা উচিত হয়নি।

এসময় তিনি আরও বলেন, আমি যেমন কষ্ট করে বাংলাদেশের জন্য ক্রিকেট খেলি, সেও (শুভাশিস) অতটাই কষ্ট করে দেশের জন্য খেলে। তাই আমি যতকুটু ভালোবাসা পাই, শুভাশিসেরও অতটাই প্রাপ্য।

এর আগে, ম্যাচের ১৭তম ওভারে ব্যাটিং প্রান্তে ছিলেন মাশরাফি।

আর বোলিং করছিলেন শুভাশীষ। তৃতীয় বলটি রক্ষ্মণাত্মক ভঙ্গিতে খেলেন ম্যাশ। বল চলে যায় সোজা বোলার শুভাশিসের হাতে। শুভাশিস মাশরাফির দিকে থ্রো করার ভঙ্গি করলেন। কিন্তু শেষ পর্যন্ত করেননি।

ঠিক সেই মুহূর্তে মাশরাফি হাত নেড়ে কিছু একটা বলেন শুভাশীষকে। কিন্তু হঠাৎ কী হয় শুভাশীষের, সে কিছু একটা বলতে বলতে বল হাতে তেড়ে গেলেন ম্যাশের দিকে! সাথে সাথে আম্পায়ার এবং চিটাগংয়ের সতীর্থরা ছুটে এসে অনেক কষ্টে নিবৃত্ত করে সরিয়ে নিয়ে গেলেন শুভাশীষকে।

স/মা