ছাতকের আলীগঞ্জের তাফসীর
মাহফিল ৯নভেম্বর
ছাতক প্রতিনিধি,
ছাতকে ভাতগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজারস্থ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ২০তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আগামীকাল বৃহস্পতিবার (৯নভেম্বর) বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হচ্ছে। বিকাল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিতব্য মাহফিলে তাফসীর পেশ করবেন, কুমিল্লার প্রখ্যাত আলেমেদ্বীন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা মোল্লা নাজিম উদ্দিন, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল-মাদানী, মাওলানা মুফতি আলী হায়দার, মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার, মাওলানা জয়নাল আবেদীন ও মাওলানা ইমরুল হাসান জাফরী প্রমূখ। মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিত থাকার জন্য পরিষদের পক্ষ থেকে বিশেষভাবে আহবান করা হয়েছে। ##
স/মা

